শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

বিশ্বের শতাধিক দেশে ডেঙ্গুর মহামারী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের শতাধিক দেশে মহামারী আকার ধারণ করেছে ডেঙ্গু।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক এক প্রতিবেদন বলছে, বর্তমানে সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া ও পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল।

তবে গত কয়েক বছরে বাড়তি সতর্কতা অবলম্বন করায় পরিস্থিতির উন্নতি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গে।

১৯৭০ সালে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয় ৯টি দেশে। বর্তমানে এর সংক্রমণ দেখা দিয়েছে আফ্রিকা, আমেরিকা, পূর্ব ভূমধ্যমাগরীয়, দক্ষি-পূর্ব এশিয়াসহ বিশ্বের শতাধিক দেশে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেবে, সবচেয়ে বেশে ক্ষতিগ্রস্ত আমেরিকা, দক্ষিণ-পূর্ব এশিয়া এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল।

২০১৬ সালে এসব অঞ্চলে আক্রান্ত ছিল ত্রিশ লাখের বেশি । ২০১৫ সালে কেবল আমেরিকাতেই আক্রান্ত হয় বিশ লাখ যার মধ্যে মৃত্যু হয় প্রায় হাজারেরও বেশি মানুষের।

ফিলিপাইনে ডেঙ্গুর প্রকোপ নতুন না হলেও, ২০১৬ সাল থেকে তা আরো প্রকট হয়েছে। সম্প্রতি ডেঙ্গু জরুরি অবস্থা জারি করা হয় ফিলিপাইনে।

জানুয়ারি থেকে এ পর্যন্ত সাড়ে চারশো মানুষের মৃত্যুর পর এ পদক্ষেপ নেয় কর্তৃপক্ষ। এ বছর ডেঙ্গু আক্রান্তের সংখ্যা এক লাখের বেশি। গতবারের তুলনায় সংক্রমণ বেড়েছে ৮৫ ভাগ।

২০১৫ সালে ভারতে মহামারী আকার ধারণ করে ডেঙ্গুর প্রকোপ। রাজধানী দিল্লির পাশাপাশি পশ্চিমবঙ্গেও নাগালের বাইরে চলে যায় পরিস্থিতি। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে পশ্চিমবঙ্গে। শুধু বর্ষা মৌসুমে নয় বছরব্যাপী নজরদারী চালাচ্ছে সিটি কর্পোরেশন।

পাশাপাশি হাসপাতালগুলোতে ভাইরাসের পরিবর্তন বুঝতে রোগির তথ্য সংগ্রহ করছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ বছর আকাশে ড্রোন ওড়ানোর পরিকল্পনা হচ্ছে, যা থেকে মশা মারার তেলও ছিটানো যাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ