শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৬ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গুর টিকা আনতে উদ্যোগ নেবে ডিএসসিসি মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার

‘ডেঙ্গুমুক্ত এলাকার কাউন্সিলরকে পুরস্কৃত করা হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, যে এলাকায় এডিস মশার অস্তিত্ব পাওয়া যাবে না সেই এলাকার কাউন্সিলরদের পুরস্কৃত করা হবে।

আজ রোববার (২৮ জুলাই) আজিমপুরে ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনমূলক কর্মসূচি এবং মশার লার্ভা ধ্বংসকরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি আরো বলেন, আমরা অনেক মশা নিয়ন্ত্রণ করেছি, এডিস মশা নিয়ন্ত্রণেরও চেষ্টা করছি। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা যাওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মন্ত্রী বলেন, আমরা মর্মাহত, ব্যথিত।

তিনি বলেন, এডিস মশা সিজনাল মশা, এ মৌসুমে বেশি হয়। আপনারা আতঙ্কিত হবেন না, আমরা আপনাদের পাশে আছি। আমরা নিজরাই ফিল্ডে নেমে মশার ওষুধ ছিটাচ্ছি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ