বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

'শুধু ইবাদতের মাধ্যমে মুক্তি পাওয়া কঠিন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা তারিক জামিল
মুবাল্লিগ

সিন্ধু বিজয়ী মুহাম্মদ বিন কাসিম, সাবেক সিন্ধু দিপাল থেকে কাশ্মীর পর্যন্ত পূর্ণ এলাকা জুড়ে সব মানুষের ইসলাম তার ত্যাগের ফলশ্রুতিতেই হয়ে ছিল। তিনি বিয়ের পর কেবল ৪ মাস ছিলেন স্ত্রীর নিকট। এরপর চলে আসেন সিন্ধু জিহাদে, বিজয় হয় ইসলাম ও মুসলমানদের।

তিনি এখানে প্রায় সােয়া ২ বছর অবস্থানের পর তাকে শহীদ করে দেয়া হয়। তিনি তার স্ত্রীকে ৪ মাসের বেশী দেখেননি। তার স্ত্রীও তাকে ৪ মাসরে বেশী দেখেনি। কিন্তু এ কুরবানি ও আত্মত্যাগের ফলে অসংখ্য লােকের ইসলাম গ্রহণের সওয়াব স্বামী স্ত্রী উভয়ের আমলনামায় উঠে গেল।

আর তাদের উভয়ের এ আমল যদি আল্লাহ তা'য়ালা গ্রহণ করে নেন তবে উভয়ে কিয়ামতের দিন মর্যাদার সাথে-জান্নাতে পৌঁছে যেতে পারবে।

প্রিয় ভাই ও বােনেরা!

সব মানুষকে একথার উপর উঠানো যে, আমাদের কাজ, আমাদের পরিশ্রম, আমাদের ব্যাথা, আমাদের অনুতাপ ও চিন্তা ভাবনা যাতে কোন মানুষ দোজখে না যায়।

এ চেতনা নিয়েই জীবন পরিচালনা করি যে, যেন কোন মানুষ অন্যায়ে লিপ্ত না হতে না পার। আমাদের সর্বদা এ চিন্তা ও থাকা উচিত যে, সকলের পিছনে মেহনত করার দায়িত্ব আমার। এ দায়িত্বের কারণ হল খমতে নবুয়াত।

আমরা সকলেই জানি আমাদের নবী সাঃ সর্বশেষ নবী,তার পর আর কোন নবী আসবেন না। রাসূল সাঃ এর উম্মতের দায়িত্ব হল নিজে নেক কাজ করা অন্যকে করানাে, নিজে অন্যায় কাজ বিরত থাকা, অন্যকে অন্যায় কাজ থেকে বিরত রাখা।

তাই আমরা পুরুষরা পুরুষদের পেছনে, নারীরা নারীদের পেছনে মেহনত শুরু করে দেই। শুধু নামাজ রােজা বা ইবাদতের মাধ্যমে মুক্তি পাওয়া কঠিন কেননা অন্যের মুক্তির ব্যাপারে চিন্তা ভাবনা ও মেহনতের দায়িত্ব আমাদের উপর। আমরা যদি আল্লাহর প্রিয় রাসূল সাঃ এর জীবনীর দিকে তাকাই তাহলে দেখতে পাই। তিনি সর্বদা অন্যের চিন্তাই ব্যস্ত থাকতেন।

(মাওলানা তারিক জামিলের বিশেষ বয়ান, সংগ্রহ ও অনুবাদ - মাওলানা বেলায়েত হোসাইন লক্ষীপুরী)


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ