বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের ষান্মাসিক জোড়ের তৃতীয় পর্যায় অনুষ্ঠিত  শায়েখে চরমোনাইয়ের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের নির্দেশ চীনে ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট’ সম্মেলন অনুষ্ঠিত চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের

সাংবাদিকদের সাথে ইশা ছাত্র আন্দোলনের মতবিনিময়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ২ আগস্ট ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র‌্যালী সফল করার লক্ষ্যে বন্দরবাজারস্থ জেলা কার্যালয়ে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার, দুপুর ১২ টায় জেলা সভাপতি মুহাম্মদ ফয়জুল হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ আল মামুন এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান।

সভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ, সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান, জেলা সেক্রেটারী হাফিজ মাওলানা ইমাদ উদ্দীন, ইশা ছাত্র আন্দোলন নগর সভাপতি আবু তাহরে মিসবাহ।

এতে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট অনলাইন পেস ক্লাব এর সহ সভাপতি মো: গোলজার আহমদ, যুগান্তর সিলেট প্রতিনিধি মামুন আহমদ, সিলেটের ডাক এর জাবেদ আহমদ, আলী আহমদ, সবুজ সিলেট এর শাহ মুহাম্মদ কয়েছ আহমদ, বিজয়ের কন্ঠ এর কেএইচ মিতু, দৈনিক সুদিনের শরীফ গাজী, জাবেদ ইমরান।

আরো উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন সিলেট জেলা প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক আলীম উদ্দীন,দফতর সম্পাদক মকবুল হুসাইন,ক্বওমী মাদরাসা বিষয়ক সম্পাদক মুহাম্মদ সাইদআহমদ, কলেজ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম শামীম, সম্পাদক মোর্শেদ চৌধুরী , সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক খাইরুল ইসলাম প্রমূখ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ