মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হাসানুল হক ইনুর ১০ বছরের কারাদণ্ড যে ৮ উপকরণে ধোয়া হলো পবিত্র কাবা এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ২০০ গজে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ তিস্তা, গঙ্গাসহ ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: ডা. জাহেদ রাজধানীর জলাবদ্ধতা নিরসনে সমন্বিতভাবে উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে: স্থানীয় সরকার মন্ত্রী কুড়িগ্রামে নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি ১০ হাজার মানুষ খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাবেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ আজ শহীদ আরমান দিবস: কী ঘটেছিল সেদিন কিশোরগঞ্জে? পবিত্র কাবার বার্ষিক গোসল সম্পন্ন ধর্মীয় স্থাপনা উচ্ছেদ: আইনি লড়াইয়ের ঘোষণা জমিয়তে উলামায়ে হিন্দের

বিএনপি নেতা সোহেল জামিনে মুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রায় ১০ মাস পর কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুন নবী খান সোহেল।

বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যা সোয়া ৭টার দিকে নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে বের হন বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান।

শায়রুল কবির খান বলেন, গত কয়েক বছরে দফা-দফায় আটক হয়েছেন হাবিবুন নবী খান সোহেল। মুক্তির পর তিনি পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এর আগে গত বছরের ১৮ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় গুলশান ২ নম্বর গোলচত্বর এলাকা থেকে হাবিবুন নবী খান সোহেলকে আটক করা হয়। এরপর দীর্ঘ ১০ মাস কারাভোগ করে আজ বিএনপির এ নেতা কারাগার থেকে মুক্তি পেলেন।

এর আগে গত বছরের ৫ ফেব্রুয়ারি হাবিবুন নবী খান সোহেলকে তুলে নেওয়ার অভিযোগ করে বিএনপি। পরে তাঁর মেয়ে জানান, তিনি নিরাপদ আছেন। এরপর দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুন নবী খান সোহেল। সবশেষ খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর তাঁর মুক্তির দাবিতে বেশ কয়েকটি কর্মসূচিতে অংশগ্রহণ করেন সোহেল।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির মানববন্ধন চলাকালে সোহেলকে আটকের চেষ্টা করে গোয়েন্দা পুলিশ। তবে সবার চোখে ধুলো দিয়ে পালিয়ে যান তিনি। এরপর আর জনসমক্ষে তাঁকে দেখা যায়নি। সব শেষ গত বছরের ১ সেপ্টেম্বর নয়াপল্টনে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর জনসভায় তিনি বক্তব্য দেন। এরপর আবার চলে যান আত্মগোপনে। এর ১৭ দিন পর পুলিশের হাতে আটক হন তিনি।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ