বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

পাবজি খেলতে না দেয়ায় কিশোরের আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের হরিয়ানায় পাবজি খেলার সময় মা হাত থেকে মোবাইল কেড়ে নেওয়ায়  আত্মহত্যা করেছে ১৭ বছরের এক কিশোর।

দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে এক বছর ধরে ঘরেই শুয়ে-বসে সময় কাটাচ্ছিল ওই কিশোর। সারাটাদিন মূলত পাবজি খেলেই তার সময় কাটত। বর্তমানে পাবজি ভারতের সবচেয়ে জনপ্রিয় মোবাইল গেম। এই গেমে একাধিক বন্ধুর সঙ্গে যুদ্ধক্ষেত্রে লড়াই করা যায়।

ওই কিশোরের বাবা একজন পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ছেলেকে অনেক বুঝিয়েও পড়াশোনায় মন বসাতে পারেননি। সারাদিন সে পাবজি খেলত। গত শনিবার বিকালে তার মা ছেলের ঘরে ঢুকে দেখেন সে পাবজি খেলছে। তখনই তার হাত থেকে মোবাইল ফোন কেড়ে নেন তিনি।

সে সময় তার বাবা ডিউটিতে ছিলেন। পরদিন সকালে ঘরে ঢুকে তিনি দেখেন তার ছেলে গলায় দড়ি দিয়ে ঝুলছে। সম্প্রতি ভারতে পাবজি লাইট জনপ্রিয় হয়ে উঠেছে। কম শক্তিশালী কম্পিউটারে খেলার জন্য এই গেম লঞ্চ করা হয়েছে।

ইতোমধ্যেই বিশ্বের একাধিক দেশে পাবজি লাইট খেলা গেলেও এতদিন ভারতে এই গেম খেলা যেত না। কিন্তু এখন ভারতে পাবজি লাইট সার্ভার চালুর কারণে সহজেই এই গেম খেলা যাচ্ছে। এই গেমে গ্রাফিক্স কার্ড ছাড়া কম্পিউটার বা ল্যাপটপ থেকেও পাবজি খেলা যাবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ