মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে যেসব প্রবাসী নাগরিক ভিসা জটিলতায় পড়ছেন, তা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
সোমবার (২ মার্চ) মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিমান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে যেসব প্রবাসী বাংলাদেশে আটকে পড়েছেন, অথচ ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের জন্য আমরা একটি সেল খুলেছি। আমরা তাদের জন্য দূতাবাসে যোগাযোগ করে ভিসা সমস্যা সমাধানের চেষ্টা করব। আশা করি, এটা আমরা সমাধান করতে পারব।