বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খুলতে চায় বাংলাদেশ অপসারণ করা হলো কাবাঘরের চারপাশের ব্যারিয়ার হারামাইন প্রশাসনের সঙ্গে সুগন্ধি প্রতিষ্ঠানের তিন বছরের চুক্তি ‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার

দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে অভিযোগ বক্স রাখার নির্দেশ হাইকোর্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিশু নির্যাতন প্রতিরোধে জাতীয় নীতিমালায় দেশের প্রতিটি স্কুলে শিশুদের অভিযোগ শোনার জন্য অভিযোগ বক্স স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত করার পরামর্শ দিয়েছেন হাইকোর্ট।

অভিযোগ বক্স খোলার দায়িত্ব সংশ্লিষ্ট স্কুলের শিক্ষকদের না দিয়ে ব্যবস্থাপনা কমিটিকে দেয়ার বিষয়ও বিবেচনা করতে বলেছেন আদালত।

আজ বুধবার বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এআদেশ দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার এ বি এম আব্দুল্লাহ আল মাহমুদ (বাশার) এবং বিবাদীপক্ষে ছিলেনব্যারিস্টার অনিক আর হক।

অরিত্রীর আত্মহত্যা মামলার শুনানিতে আদালত বলেন, প্রতিটি স্কুলে শিশুদের নির্যাতনের অভিযোগ শোনার জন্য একটি অভিযোগ বক্স রাখতে হবে। শিশুরা তাদের অভিযোগগুলো মা-বাবা অথবা স্কুলের শিক্ষক কারও কাছেই বলতে পারে না। সেক্ষেত্রে স্কুলে একটি অভিযোগ বক্স থাকলে সেখানে নির্ভয়ে অভিযোগ লিখে দিতে পারবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ