বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন

হিন্দু ধর্মগ্রন্থ পড়ার অপরাধে মুসলমান বৃদ্ধকে পিটিয়ে আহত, আটক ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভারতের আলিগড়ে দিলশের নামে এক ব্যক্তি নিজের বাড়িতে বসে হিন্দু ধর্মগ্রন্থ গীতা পড়ছিলেন। মুসলমান হওয়া সত্ত্বেও গীতা পড়ায় তার ওপর হামলা চালায় তার সম্প্রদায়েরই কয়েকজন।

একজন মুসলমান হয়ে অন্য ধর্মের বই পড়া অপরাধ বলে ফতোয়া জারি করে যায় তারা। এ ঘটনায় দু-জনকে গ্রেফতার করেছে পুলিশ।

আলিগড়ে শাহ জামাল এলাকার বাসিন্দা ৫৫ বছরের দিলশের পেশায় একজন নিরাপত্তা কর্মী। গত ৩৮ বছর ধরে তিনি নিয়মিত গীতা পড়েন বলে জানিয়েছেন।

ধর্ম তাকে অন্য ধর্মের বই পড়তে নিষেধ করে না বলে দাবি দিলশেরের। কিন্তু সে কথা মানতে চায়নি এলাকার আরও কয়েকজন। সামির এবং জাকির নামে দুই ব্যক্তি তার বাড়িতে ঢুকে মারধর করে দিলশেরকে।

দিলশেরের বাড়ি থেকে গীতা ও রামচরিত মানস বের করে ছুড়ে ফেলে দেয় তারা। পরে পুলিশ এসে সামির ও জাকিরকে গ্রেফতার করে। পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন আলিগড়ের পুলিশ সুপার অভিষেক।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ