শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ ।। ৯ শ্রাবণ ১৪৩৩ ।। ১০ সফর ১৪৪৮

শিরোনাম :
ধর্মমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনায় বিশেষ দোয়া ১১ দলের কর্মসূচিতে নাম ব্যবহার করায় খেলাফত আন্দোলনের প্রতিবাদ ব্রিটেনের সৈকতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি মা ও মেয়ে ‘থ্রি জিরো লোন সার্ভিস’: সুদমুক্ত সমাজ বিনির্মাণে ব্যতিক্রমী উদ্যোগ ঘণ্টায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস, সতর্কতা ৮ জেলায় চাকরি ফিরে পেলেন ‘টিপকাণ্ডের’ সেই পুলিশ কনস্টেবল অবশেষে অপসারণ হচ্ছে রাষ্ট্রপতি, এটা সুসংবাদ: আসিফ মাহমুদ   নিবন্ধন পেল অনলাইন সংবাদমাধ্যম বাংলা পোস্ট চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ রোধে কঠোর ব্যবস্থা চান শায়খ আহমাদুল্লাহ বিগত দিনে সিলেটের সঙ্গে চরম বৈষম্য করা হয়েছে: মুফতি আবুল হাসান এমপি

জাপানে ভারী বৃষ্টিপাতে ভূমিধ্বসে নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জাপানের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট ভূমিধ্বসে দু'জনের মৃত্যু হয়েছে। দু'দিন ধরে চলা ভারী বৃষ্টিপাতে বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

যেসব স্থানে ভারী বৃষ্টিপাত হয়েছে লোকজনকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। বৃষ্টিপাত কমে গেলেও আরও ভূমিধসের ঘটনা ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।

দেশটির জাতীয় টেলিভিশন চ্যানেল এনএইচকে জানিয়েছে, শুক্রবার কিউসুর দ্বীপের বিভিন্ন এলাকায় প্রায় এক হাজার মি.মি পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে। যা সাধারণ মাত্রার চেয়ে দ্বিগুণ। কাগোসিমা শহরের প্রায় ছয় লাখ বাসিন্দা শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিচ্ছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ