সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

পাবনায় গ্রেফতারের পর ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাবনার বেড়া উপজেলায় গ্রেফতারের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ওয়ালীউল্লাহ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার ভোরে উপজেলার জোড়দা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ওয়ালীউল্লাহ পাবানা বেড়া উপজেলার সানিলা গ্রামের আফসার মাস্টারের ছেলে।

পাবনা বেড়া থানার ওসি শাহিদ মাহামুদ খান জানান, ওয়ালীউল্লাহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ও মাদকবিক্রেতা এবং একাধিক মামলার আসামি।

বুধবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক তাকে নিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার অভিযানে বের হয় পুলিশ।

বৃহস্পতিবার ভোরে উপজেলার জোড়দা এলাকায় পৌঁছালে আগে থেকে সেখানে ওঁৎপেতে থাকা মাদকবিক্রেতারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছুড়ে। এতে ওয়ালীউল্লাহ পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। এক পর্যায়ে অন্য মাদকবিক্রেতারা পালিয়ে যায়।

পরে ওয়ালীউল্লাহকে গুরুতর অবস্থায় উদ্ধার করে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি শুটারগান, একটি ম্যাগজিন, গুলি ও বেশকয়েক বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।বন্দুকযুদ্ধে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের চিকিৎসা দেয়া হয়েছে বলে জানান ওসি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ