বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘মাওলানার সঙ্গে যা কথা বলেছি, কবরে নিয়ে যাব তবু প্রকাশ করব না’ ভেনেজুয়েলার পর এবার জাপানে ৬ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প ‘ট্রাম্পকে চাপের মুখে ফেলছেন নেতানিয়াহু’ শায়খে চরমোনাইর বিরুদ্ধে মিথ্যা মামলার নিন্দা ও প্রতিবাদ ইসলামী ছাত্র আন্দোলনের জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি

কাঁঠালের ভেতর ইয়াবা: স্ত্রীসহ পুলিশ কর্মকর্তা রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রেলওয়ে পুলিশের টিএসআই বাবলু খন্দকার (৫২) ও তার স্ত্রী শিউলি বেগম (৩৯) কে দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

কাঁঠালের ভেতরে ইয়াবা রেখে পাচার করার অপরাধে গেন্ডারিয়া থানার এসআই মোহাম্মদ শামীম আল মামুন আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আজ বৃহস্পতিবার (০৪ জুলাই) শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী এ রিমান্ড মঞ্জুর করেন।

বাবলু খন্দকার নড়াইলের লোহাগড়া থানাধীন মাইগ্রামের মৃত খালেক খন্দকারের ছেলে। শিউলি বেগম ব্রাহ্মণবাড়ীয়ার কসবা থানাধীন তালতলা গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। তারা রাজধানীর দক্ষিণখান এলাকায় বাস করেন।

পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়- বাবলু খন্দকার পুলিশ বাহিনীর সদস্য হয়ে মাদক ব্যবসা করে যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন। তিনি পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন।

মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে, মামলার মূল রহস্য উদঘাটন, মাদকপ্রাপ্তির উৎস, আসামিদের দখল হতে মাদকদ্রব্য উদ্ধার, তাদের সহযোগীদের নাম-ঠিকানা সংগ্রহ করে আটকের লক্ষ্যে আসামিদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করা হোক।

আসামিদেরপক্ষে আইনজীবী হেলাল উদ্দিন আহমেদ রিমান্ড বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের দুই দিন করে রিমান্ডের আদেশ দেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ