শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ ।। ৩১ আশ্বিন ১৪৩৩ ।। ৫ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের পরিবারের পাশে এনসিপি ইসলামি শ্রমনীতি ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে হবে: গাজী আতাউর রহমান ৩০ পেরিয়েছেন? সুস্থ থাকতে গড়ে তুলুন ৭ অভ্যাস জমজমের বরকতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার এক বিস্ময়কর অভিজ্ঞতা দেশমাতৃকা উলামায়ে কেরামের নির্দেশনার অপেক্ষায় আছে: মুফতি আবুল হাসান এমপি দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজদের মধ্যে ব্রেইল কুরআন ও সাদাছড়ি বিতরণ দেশে ফিরেছেন সৌদি আরবে আটকে পড়া ৫০ ওমরাহযাত্রী মাওলানা নূরুল হক রহ.-এর কবর জিয়ারত করলেন খেলাফত মজলিস আমির ঢাবির গবেষকদের ‘স্মার্ট ফাঁদে’ শনাক্ত হবে এডিস মশার বিস্তার দুর্নীতির বিরুদ্ধে তরুণদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের

ইহুদিদের উৎসবের জন্য মসজিদে আজান ও নামাজ বন্ধ করে দেয় ইসরাইলি সেনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের মসজিদ আল ইবরাহিমি বা ইবরাহিমি মসজিদ।

যুদ্ধ বিধ্বস্ত দেশ ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত এ মসজিদটি। বছরের বিভিন্ন সময়ই মসজিদটিতে আজান দেয়া ও নামাজ পড়া বন্ধ করে দেয় ইসরাইলি সেনাবাহিনী।

ফিলিস্তিনি ওয়াক্ফ মন্ত্রণালয়ের এক তথ্য বিবরণী থেকে জানা যায় যে, জানুয়ারি ২০১৯ থেকে জুন পর্যন্ত গত ৬ মাসে মসজিদটিতে ২৯৪ বার আজানে বাধা দেয়া হয়েছে। গত এপ্রিলেও একাধারে কয়েকটি নামাজও বন্ধ রাখা হয়েছিল বলে জানা যায়।

ইসরায়েলি কর্তৃপক্ষ তাদের সেনাবাহিনী দ্বারা হজরত ইবরাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত এ পবিত্র মসজিদটিতে আজান ও নামাজ পড়ায় প্রতিনিয়ত বাধা দিয়ে থাকে।

তাদের যে কোনো অনুষ্ঠানের সময় মসজিদে আজান দেয়া তো দূরের কথা, নামাজই বন্ধ করে দেয়া হয়।

দখলদার ইসরায়েলি সেনাবাহিনী ও ইয়াহুদিরা তাদের বিভিন্ন উৎসব উপলক্ষে টানা কয়েক দিন পর্যন্ত এ মসজিদ আজান ও নামাজ বন্ধ করে দেয়।

উল্লেখ্য যে, ইবরাহিমি মসজিদটি ‘ দুই সমাধির গুহা’ তথা কেভ অফ দ্য পেট্রিয়ার্ক বা আল-হারাম আল-ইবরাহিমি নামেও পরিচিত। এটি ফিলিস্তিনের পশ্চিম তীরে পুরাতন হেবরন (আল-খলিল) শহরের মধ্যস্থলে হেবরন পাহাড়ে অবস্থিত।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ