মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইফার ডিজি হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহ বাকী নদভী বিক্রির পরও মালিকানা বদল না করায় ৩৮ হাজার গাড়ির মালিককে সমন  আগামী মার্চে কমলাপুর যাচ্ছে মেট্রো, যাত্রী বাড়বে ২০ শতাংশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম আস-সুন্নাহ ট্রেনিং সেন্টারে ৭০ হাজার বর্গফুটের নতুন ক্যাম্পাস এমপিওভুক্ত শিক্ষকরা একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না ইসলামী আন্দোলনের নতুন মহাসচিবের সঙ্গে বিকেএম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপে কোরআন তেলাওয়াত ও দোয়ায় নজর কেড়েছে মরক্কো অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের

রিফাত হত্যা: রিফাত ফরাজী ৭ দিনের রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার দ্বিতীয় আসামি রিফাত ফরাজীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার বিকেলে রিফাত ফরাজীর সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মুহাম্মদ সিরাজুল ইসলাম গাজী।

মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, রিফাত শরীফ হত্যা মামলার ২ নম্বর আসামি রিফাত ফরাজীর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয়। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হত্যা মামলায় রিফাত ফরাজী এজাহারভুক্ত ২ নম্বর আসামি এবং কিলিং মিশনের পরিকল্পনাকারী। ওই হত্যার ঘটনায় সরাসরি অংশ নিয়ে রিফাত শরীফকে প্রথমে কোপানো শুরু করেন তিনি।

উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে স্ত্রীর সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা আক্তার মিন্নি হামলাকারী সাব্বির আহমেদ নয়ন (নয়ন বন্ড) ও রিফাত ফরাজীর সঙ্গে লড়াই করেও তাদের থামাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ ঘটনায় নয়ন বন্ড, রিফাত ফরাজীসহ ১২ জনের বিরুদ্ধে ২৭ জুন হত্যা মামলা দায়ের করেন রিফাত শরীফের বাবা মু. আ. হালিম দুলাল শরীফ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ