বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ

বেনাপোল-ঢাকা সরাসরি ট্রেন চলাচল শুরু ২৫ জুলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেনাপোল-ঢাকা রুটে সরাসরি ট্রেন চলাচল আগামী ২৫ জুলাই থেকে শুরু হচ্ছে বলে জানালেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ট্রেন চলাচলের উদ্বোধন করবেন।

বুধবার (৩ জুলাই) বিকাল ৫টার সময় বেনাপোল রেল স্টেশন পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

রেলমন্ত্রী বলেন, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ চালু হলে ব্যবসা বাণিজ্যের পাশাপাশি পাসপোর্ট যাত্রী যাতায়াতের ব্যাপক সুবিধা হবে। প্রতিদিন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ভারতে ছয় থেকে সাত হাজার পাসপোর্ট যাত্রী যাতায়াত করে থাকে। এ যাত্রীদের সিংহভাগ আসে ঢাকা থেকে। বেনাপোল থেকে পরিবহন সংকট ও দৌলতদিয়া পাটুরিয়া ফেরিঘাটে যানজটের কারণে যাত্রীরা নানামুখী হয়রানির শিকার হয়। রেল চালু হওয়ায় সেই হয়রানি লাঘব হবে।

রেল সূত্রে জানা গেছে, ঢাকা-বেনাপোল ট্রেনে ১০টি বগি থাকবে। তবে রেলের কোনও নাম এখনও নির্ধারণ হয়নি। প্রাথমিকভাবে ‘বেনাপোল এক্সপ্রেস’, ‘বন্দর এক্সপ্রেস’ ও ‘ইছামতি এক্সপ্রেস’ এ তিনটি নাম পছন্দ করা হয়েছে।

১০টি বগির ভেতর দুটি কেবিন, দুটি এসি চেয়ার ও বাকিগুলো চেয়ার থাকবে। কেবিনের ভাড়া প্রাথমিকভাবে এক হাজার ২০০ টাকা, এসি চেয়ারের ভাড়া এক হাজার টাকা ও নন এসি চেয়ারের ভাড়া হবে ৫০০ টাকা। তবে এটি সামান্য কয়েকটি স্টপেজে থামানো হবে। এক কথায় ননস্টপ হিসাবে রেলটি চলবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ