মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইফার ডিজি হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহ বাকী নদভী বিক্রির পরও মালিকানা বদল না করায় ৩৮ হাজার গাড়ির মালিককে সমন  আগামী মার্চে কমলাপুর যাচ্ছে মেট্রো, যাত্রী বাড়বে ২০ শতাংশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম আস-সুন্নাহ ট্রেনিং সেন্টারে ৭০ হাজার বর্গফুটের নতুন ক্যাম্পাস এমপিওভুক্ত শিক্ষকরা একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না ইসলামী আন্দোলনের নতুন মহাসচিবের সঙ্গে বিকেএম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপে কোরআন তেলাওয়াত ও দোয়ায় নজর কেড়েছে মরক্কো অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের

স্যানিটারি ন্যাপকিনের কাঁচামালের ওপর থেকে ভ্যাট প্রত্যাহার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানির ওপর থেকে আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) ও সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে।

রোববার (৩০ জুন) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। এরপর সোমবার (১ জুলাই) গণমাধ্যমের সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, এ বছর স্যানিটারি ন্যাপকিন-প্যাডে নতুন করে ভ্যাট আরোপ হচ্ছে না। আগের ১৫ শতাংশ ভ্যাটই বহাল থাকছে।

নতুন অর্থবছরের (২০১৯-২০) বাজেটে স্যানিটারি ন্যাপকিনের কাঁচামাল আমদানিতে ৪০ শতাংশ ভ্যাট আরোপ করেছিল সরকার। প্যাড তৈরির কাঁচামালের ওপর আরও রয়েছে কাস্টমস ডিউটি, অগ্রিম আয়কর, রেগুলেটরি ডিউটি।

এসব কারণে স্যানিটারি ন্যাপকিনের দাম পড়ে ১২০-১৬০ টাকা, যা সচ্ছল পরিবারের কাছে স্বাভাবিক হলেও অসচ্ছল পরিবারের কাছে বেশ কষ্টকর। স্যানিটারি ন্যাপকিনের ওপর থেকে বাড়তি ভ্যাট প্রত্যাহারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় প্রতিবাদ।

আন্দোলনকারীরা বলছেন, ভ্যাট মওকুফ করলে প্রতি প্যাকেট স্যানিটারি ন্যাপকিনের দাম ৪০-৪৫ শতাংশ কমানো সম্ভব। এটি নারীদের অতি প্রয়োজনীয় পণ্য হলেও এটাকে বিলাসী পণ্য ধরে ‘পিংক ট্যাক্স’ আরোপ করা হয়েছে। এটাকে আমাদের সমাজে বিলাসদ্রব্য মনে করা হচ্ছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ