শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

বরিশালে পানিতে ডুবে ১ শিক্ষার্থীর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরিশালে পুকুরের পানিতে ডুবে শফিকুল ইসলাম (২০) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার (১ জুলাই) রাতে নগরের ৩০ নম্বর ওয়ার্ডের কাশিপুরের চহঠা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম চহঠা এলাকার হারুন হাওলাদারের ছেলে। তিনি কাশিপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

নিহত শিক্ষার্থীর ভাই আক্তার হোসেন জানান, শফিকুল এ বছরই এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কাশিপুর স্কুল অ্যান্ড কলেজে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছিল। আগে থেকেই শফিকুল মৃগি রোগে আক্রান্ত ছিলো। সোমবার সন্ধ্যায় সে বাড়ির পাশ্ববর্তী পুকুর পাড়েই বসেছিল। এর কিছুক্ষণ পরই সে নিখোঁজ হয়ে যায়।

অনেক খোঁজাখুঁজি পর বাড়ির পাশ্ববর্তী ওই পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ