সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

গাজীপুরে ‘বন্দুকযুদ্ধে’ ১৭ মামলার আসামি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সিনাবহ এলাকায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লিয়ন সিদ্দিকী (৩৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

সোমবার রাতে এ ঘটনা ঘটে। এ সময় তিন রাউন্ড গুলি ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহত লিয়ন সিদ্দিকী গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকার শফিউদ্দিন সিদ্দিকীর ছেলে।

পুলিশ জানায়, জয়দেবপুর থানার একটি হত্যা ও মাদক মামলায় সোমবার রাতে পুলিশ লিয়নকে গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ি এলাকা থেকে আটক করে। রাতে তার দেয়া তথ্যমতে এসআই আতিকুর রহমান রাসেলের নেতৃত্ব কালিয়াকৈর থানা পুলিশের একটি দল তাকে নিয়ে অস্ত্র এবং মাদক উদ্ধারে কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

তারা সিনাবহ এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা লিয়ন বাহিনী পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে পালিয়ে যাওয়ার সময় লিয়ন গুলিবিদ্ধ হয়। এ সময় লিয়ন বাহিনীর অন্য সদস্যরা পালিয়ে গেলে সেখান থেকে একটি পিস্তল ও তিন রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। আহতাবস্থায় লিয়নকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালিয়াকৈর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আলমগীর হোসেন মজুমদার জানান, নিহত সন্ত্রাসী লিয়নের বিরুদ্ধে খুন, সন্ত্রাস, মাদক ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ