শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

ময়মনসিংহে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ময়মনসিংহের ভালুকা উপজেলায় পণ্যবাহী ট্রাক ও একটি মাছবাহী পিকআপ ভ্যানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

সোমবার (১ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে ময়মনসিংহ-ঢাকা মহাসড়কের মেহেরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পিকআপচালক নেত্রকোণা জেলার মোহনগঞ্জ উপজেলার প্রশন্নপূর গ্রামের কাদের ভূইয়ার ছেলে তাহের আলী, তার ভাগ্নে হেলপার একই উপজেলার ছিয়াদার গ্রামে ওয়াহেদ আলীর ছেলে বাবলু ও মাছ ব্যবসায়ী তাহের মিয়া (৪৫)।

ভালুকা ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম বলেন, ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী মাছবাহী পিকআপভ্যান পেছন থেকে একটি পণ্যবাহী ট্রাককে ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই পিকআপভ্যানচালক, হেলপার ও মাছ ব্যবসায়ী নিহত হন।

পরে তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। ময়না-তদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল মর্গে পাঠানো হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ