সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

মোহাম্মদপুরে নিজের গায়ে আগুন দেয়া গৃহবধূর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পারিবারিক কলহের জেরে রাজধানীর মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে নিজের গায়ে নিজে আগুন দেয়া গৃহবধূ শরবরি (২১) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

রোববার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ছোট ভাই তানভীর জানায়, তারা মোহাম্মদপুর হুমায়ুন রোডের জেনেভা ক্যাম্প থাকে। গৃহকর্মী কাজ করে তার বোন শরবরি। পারিবারিক কলহের জেরে স্বামী করিমের সঙ্গে মনোমালিন্য করে বিকেল তিনটার দিকে বাসাতেই নিজের গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয় সে। বাসার লোকজন টের পেয়ে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, শরবির শরীরের ৮৫ শতাংশ দগ্ধ হয়েছিল।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ