বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী

বেসামরিক শাসনের দাবিতে সুদানে ব্যাপক বিক্ষোভ, নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেসামরিক প্রশাসনের হাতে ক্ষমতা তুলে দেয়ার দাবিতে সুদানের ক্ষমতাসীন সামরিক বাহিনীর বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ হয়েছে।

রোববার দেশটির রাজধানী খার্তুমে সবচেয়ে বড় বিক্ষোভ হয়েছে। তাতে লাখো মানুষ রাস্তায় নেমে সামরিক শাসন বিরোধী মিছিল নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দিকে এগিয়ে যায়। উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে পুলিশ টিয়ার গ্যাস ও গুলি ছুঁড়লে ৭ জন নিহত ও ১৮১ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রেসিডেন্টের বাসভবনের কাছে ও অভিজাত রিয়াদ আবাসিক এলাকায় নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বাধা দেয়, তাদের ওপর কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে।

সুদান চিকিৎসকদের সেন্ট্রাল কমিটি বলেছে, অন্তর্বর্তীকালীন সামরিক সরকার বাহিনীর গুলিতে আহতদের হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

তবে ক্ষমতাসীন সামরিক কাউন্সিলের উপপ্রধান জেনারেল মুহাম্মদ হামদান দাগালো জানিয়েছেন, অজ্ঞাত স্নাইপাররা বেসামরিক ও সৈন্যদের দিকে গুলি ছুড়েছে।

প্রসঙ্গত, সাবেক নেতা ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পর ট্রানজিটাল মিলিটারি কাউন্সিল দেশ পরিচালনা করছে। তিন দশক ক্ষমতায় থাকা সাবেক প্রেসিডেন্ট ওমর আল-বশিরকে ক্ষমতাচ্যুত করার পরও দেশে বেসামরিক সরকার গঠনের দাবিতে বিক্ষোভ করে আসছে সুদানিজ প্রফেশনাল এসোসিয়েশন (এসপিএ)।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ