সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

চট্টগ্রামে যুবককে প্রকাশ্য পিটিয়েছে সন্ত্রাসীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী এন ব্লকের বাসিন্দা মো. মহসিন (২৬) নামের এক যুবলীগ কর্মীকে প্রকাশ্যে পিটিয়ে আহত করা হয়েছে। এমনই একটি ভিডিও রোববার (৩০ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে দেখা গেছে।

গুরুতর আহত যুবলীগ কর্মী মহসিন বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ এ ঘটনায় জড়িত পাঁচজনকে আটক করেছে। আটকরা হলেন, মো. মাসুদ (১৮), মো. মিরাজ (১৭), মো. সাজু (২৪), মো. বেলাল (২০) ও মো. তারেক (১৮)।

ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গলির ভেতর দাঁড়িয়ে থাকা মহসিনকে অতর্কিতভাবে দুই দিক থেকে এসে মারধর শুরু করে ১২-১৫ জনের একটি দল। মহসিন তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে চারপাশ থেকে ঘিরে রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি পেটাতে থাকে তারা। নির্যাতনের এক পর্যায়ে মহসিন অজ্ঞান হয়ে পড়লে মারা গেছে ভেবে তাকে ফেলে রেখে যায়।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ