বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ

ঘুষ ঠেকাতে উপজেলা কর্মকর্তার ব্যতিক্রমী পদ্ধতি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অফিসে ঘুষ ঠেকাতে অভিনব এক উদ্যোগ নিয়েছেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

অফিসের বাইরে একটি ‘ঘুষ বোর্ড’ স্থাপন করেছেন, যেখানে একজন ভুক্তভোগী গ্রাহক ঘুষ দেয়া নিয়ে তার হেনস্থার ঘটনা সেই বোর্ডে লিখে দিতে পারবেন।

হাটহাজারির উপজেলা নির্বাহী অফিসে উপজেলা নির্বাহী অফিসে সেবা গ্রহণকারীর নিকট এক কর্মচারীর ঘুষ চাওয়া নিয়ে বেশ আলোচনা-সমালোচনা হয়। আর তাই ঘুষের প্রবণতা ঠেকাতে এবার এ অভিনব উদ্যোগ নিয়েছেন নির্বাহী কর্মকর্তা।

এ ব্যাপারে কর্মকর্তা রুহুল আমিন বলেন, জনগণের সেবা করাই আমাদের দায়িত্ব। তাদের সমস্যা সমাধান ও অন্যান্য সেবা প্রদান করার লক্ষ্যে আমাদের এই অফিস। আমি চাই সম্পূর্ণ ঘুষবিহীন সেবা প্রদান করা হোক আমার অফিসে। এ ব্যাপারে কোন ছাড় দেয়া হবে না।

ঘুষ দেয়া ও নেয়া দুটোই সমান অপরাধ জানিয়ে তিনি বলেন, ঘুষের ব্যাপারে কখনও প্রশ্রয় দেইনি। ঘুষ ঠেকাতে অফিসের দেয়ালে ‘ঘুষ বোর্ড‘ নামে একটা বোর্ড বসিয়ে দিয়েছি। সেখানে ভুক্তভোগীরা বিস্তারিত লিখে যেতে পারবেন। তারপর সে অনুযায়ী আমরা ব্যবস্থা নিবো।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ