মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ ।। ১৬ আষাঢ় ১৪৩৩ ।। ১৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইফার ডিজি হিসেবে দায়িত্ব নিলেন মুফতি মুহিব্বুল্লাহ বাকী নদভী বিক্রির পরও মালিকানা বদল না করায় ৩৮ হাজার গাড়ির মালিককে সমন  আগামী মার্চে কমলাপুর যাচ্ছে মেট্রো, যাত্রী বাড়বে ২০ শতাংশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস জুলাই মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম আস-সুন্নাহ ট্রেনিং সেন্টারে ৭০ হাজার বর্গফুটের নতুন ক্যাম্পাস এমপিওভুক্ত শিক্ষকরা একসঙ্গে দুই ভাতা নিতে পারবেন না ইসলামী আন্দোলনের নতুন মহাসচিবের সঙ্গে বিকেএম নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ বিশ্বকাপে কোরআন তেলাওয়াত ও দোয়ায় নজর কেড়েছে মরক্কো অবিলম্বে জ্বালানি তেলের দাম কমানোর নির্দেশ ট্রাম্পের

'গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা প্রত্যাহার করুণ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে ইসলামী যুব আন্দোলনের মানববন্ধন অনুষ্ঠিত হয়। সোমবার (১ জুলাই) দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান বলেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গতকাল (রোববার) গ্যাসের মূল্য বৃদ্বির যে ঘোষণা দিয়েছে তা কোন ভাবেই এদেশের সাধারণ মানুষ মেনে নিতে পারছে না, সম্পূর্ণ অযৌক্তিকভাবে ৩২.৮০ শতাংশ মূল্য বৃদ্বির ঘোষণা দিয়ে সরকার আবারও প্রমাণ করল এ সরকার দেশের গণমানুষের পক্ষের সরকার নয়।

তিনি আরও বলেন, গণবিচ্ছিন্ন এ সরকার বার বার জনগণের প্রতিপক্ষ হয়ে দাড়াচ্ছে এবং নির্দিষ্ট একটি গোষ্ঠীর পক্ষে কাজ করে যাচ্ছে । এভাবে একটি দেশ ও সভ্য জাতি চলতে পারে না। তাই এদের বিরুদ্ধে দেশের আপামর জনতা ঐক্যবদ্ধভাবে যৌক্তিক দাবির পক্ষে কাজ করতে হবে।

এছাড়াও মানববন্ধনে বক্তারা বলেন, সরকার প্রতিবছর ঘাটতি বাজেট প্রণয়ন করে দেশের জনগণের রক্ত চুষে দুর্নীতিবাজ আমলা ও রাজনীতিবিদদের হাতে তুলে দিচ্ছে। বক্তারা অনতিবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধির ঘোষণা প্রত্যাহারের দাবি জানান।

মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুবনেতা শেখ নুর উন নাবী, ইঞ্জিনিয়ার শেখ মারুফ, এস এম আজিজুল হক, মুহাম্মাদ ইলিয়াছ হাসান, আব্দুল মুমিন প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ