বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ

এরশাদের পাশে বসে কুরআন তিলাওয়াত করলেন রওশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদের শয্যাপাশে বসে কুরআন তিলাওয়াত করেছেন জাপার সিনিয়র কো-চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা বেগম রওশন এরশাদ।

আজ সোমবার প্রায় এক ঘণ্টা এরশাদের শয্যাপাশে বসে কুরআন তিলাওয়াত করেন তিনি।

কুরআন তিলাওয়াতের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের ডেপুটি প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী।

চিকিৎসকদের বরাত দিয়ে বেগম রওশন এরশাদ জানান, ধীরে ধীরে এইচএম এরশাদের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এমন সময় এরশাদের রোগমুক্তি এবং সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান বেগম রওশন এরশাদ।

উল্লেখ্য, ২৬ জুন সিএমএইচ ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে ভর্তি করা হয় এরশাদকে। পরে জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা জানান, শারীরিক অবস্থা বিবেচনা-সাপেক্ষে তাকে সিঙ্গাপুরে নেয়া হতে পারে। কিন্তু তারপর থেকে এরশাদের স্বাস্থ্য উন্নতির কোন খবর পাওয়া যায়নি। এর আগে গত ২০ জানুয়ারি চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান এরশাদ, ফেরেন ৪ ফেব্রুয়ারি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ