বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: প্রবাসীকল্যাণ মন্ত্রী তেজগাঁও শিল্পাঞ্চল থানায় জমিয়তের মতবিনিময় সভা অনুষ্ঠিত ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ

ইরানে তেল প্রক্রিয়াজাতকরণ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের কেরমানশাহ প্রদেশের ফারামান বাণিজ্যিক এলাকায় একটি তেল প্রক্রিয়াজাত কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এ ঘটনায় হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

ইরানের গনমাধ্যম তাসনিম জানায়, সোমবার রাত সাড়ে ৪ টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পরপরই অগ্নিনির্বাপক ও উদ্ধারকর্মীদেরকে ফ্যাক্টরিতে মোতায়েন করা হয়। তেলের উপকরণ প্রক্রিয়াজাতকারী কারখানাটি কারমেনশাহ প্রদেশের ফারমান ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে অবস্থিত।

কারমেনহ এবং নিকটবর্তী শহরগুলি থেকে রেড ক্রিসেন্ট সোসাইটি এবং দমকল বাহিনীর কয়েকটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। ঘটনার কারণ অনুসন্ধানের জন্য দমকল বাহিনী ও অন্যান্যদের সমন্বয়ে একটি যৌথ তদন্ত দল গঠন করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ