বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী

সামরিক শাসন জারির দাবি করায় বগুড়ায় যুবক গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সামরিক শাসন জারির দাবি সংবলিত প্ল্যাকার্ড বুকে ঝুলিয়ে অবস্থান নেওয়ার সময় এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ রোববার (৩০ জুন) দুপুরে বগুড়ার সাতমাথা থেকে তাকে আটক করে সদর থানা পুলিশ।

আটককৃত ওই যুবকের নাম মাসুদার রহমান রানা ওরফে মাসুদ রানা (২৮)। সে নন্দীগ্রাম থানার বাশো গ্রামের মোবারক আলীর ছেলে।

মাসুদ রানার কাছ থেকে উদ্ধার করা প্ল্যাকার্ডে লেখা ছিল- ‘লাখো লাখো শহিদ ভাইদের মনে ছিল আশা, কোটি কোটি মানুষ পাবে স্বাধীনতা, বীর ভাইদের আশাকে পূরণ করতে জনসম্মুখে কুপিয়ে খুন ধর্ষণ লুটপাট বন্ধ করতে সামরিক শাসন চাই’ নির্যাতিত মানুষ রানা।

সে প্ল্যাকার্ড বুকে নিয়ে সাতমাথা চত্বরে যে স্থানে মানববন্ধন হয় সেখানে একাই দাঁড়িয়ে থাকে। বিষয়টি পুলিশের নজরে আসলে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

থানায় আটক মাসুদ রানা জানান, বরগুনায় স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনা তার বিবেক নাড়া দেয়। মূলত ওই খুনের বিচার দাবি করে তিনি অবস্থান নেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক রোগী। তাকে আরও জিজ্ঞাসাবাদ করে ব্যবস্থা নেয়া হবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ