বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত মাদরাসা শিক্ষক ইমাম উদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর ইসলামিয়া আলিয়া মাদরাসার শিক্ষক ইমাম উদ্দিন বাঁচতে চান। কারণ মরণব্যাধি ক্যান্সার বাসা বেঁধেছে তার শরীরে। তাকে বাঁচাতে প্রয়োজন ১০ লাখ টাকা।

দরিদ্র এ শিক্ষকের পরিবারের পক্ষে এত টাকা খরচ করে চিকিৎসা করানো সম্ভব নয়। এরইমধ্যে তাকে বাঁচাতে সর্বস্ব হারিয়েছে পরিবার। তাকে বাঁচাতে প্রধানমন্ত্রীসহ নিজের সক্ষমতা অনুযায়ী সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানিয়েছে তার পরিবার।

জানা যায়, ১৯৮৪ সালে নোয়াখালীর ইসলামিয়া আলিয়া মাদরাসায় শিক্ষকতা শুরু করেন ইমাম উদ্দিন। শিক্ষকতা জীবনে সহস্রাধিক শিক্ষার্থীর জীবন আলোকিত করলেও গলায় ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ তার জীবনই অন্ধকারাচ্ছন্ন।

২০১৭ সালে অসুস্থ হওয়ার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরীক্ষায় গলায় ক্যান্সার ধরা পড়ে। সে সময় তাকে কেমো ও রেডিও থেরাপি দেওয়া হয়। তবে ২০১৮ সালের শেষ দিকে আবার অসুস্থ হয়ে পড়েন তিনি।

চিকিৎসকরা তাকে বোন মেরু ট্রান্সপ্ল্যান্টের পরামর্শ দিয়েছেন। যার জন্য প্রয়োজন ১০ লাখ টাকা। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন ইমাম উদ্দিন। খেয়ে না খেয়ে তাকে বাঁচাতে চেষ্টা চালাচ্ছে পরিবার।

এখন আর তার চিকিৎসা ব্যয় বহন করতে পারছেন না তারা। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তশালী মানুষ, তার দেশে-বিদেশে থাকা শিক্ষার্থীসহ নিজের সক্ষমতা অনুযায়ী সবার কাছে সাহায্য কামনা করেছেন তিনি। সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ: ০১৭১৪৬৫১১৫০ (বিকাশ); ব্যাংক অ্যাকাউন্ট- ইমাম উদ্দিন, ২১৮৯, উত্তরা ব্যাংক, সোনাপুর শাখা, নোয়াখালী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ