বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ছাড়াতে পারে ১০ হাজার দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ১০ বিলিয়ন মার্কিন ডলার ভারতে গরুর মাংস পরিবেশনের অভিযোগে সিলগালা বিয়ের হল, গ্রেপ্তার ৪ হারামাইনের এ-সপ্তাহের খতিব শায়খ সুদাইস ও আহমদ হুজাইফি ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী

জেরুজালেমে ফিলিস্তিনি মন্ত্রী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে বলে জানিয়েছে ইসরায়েলির পুলিশ।

রোববার ওই কর্মকর্তার এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তাকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। সাম্প্রতি আল-আকসা মসজিদ কমপ্লেক্সে চিলির প্রেসিডেন্টের পরিদর্শন করার জন্যই তাকে গ্রেফতার করা হয়ে থাকতে পারে।

ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ড বলেন, জেরুজালেমে কর্মকাণ্ডের জন্য ফিলিস্তিনের জেরুজালেম বিষয়ক মন্ত্রী ফাদি আল-হাদামিকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মঙ্গলবার হাদামি চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরার সাথে পবিত্র স্থানটিতে সফর করেন। এতে ইসরায়েল ক্ষুব্ধ হয়। ইসরায়েল এ ঘটনাকে চিলির প্রেসিডেন্টের এ সফরের আগে সান্টিয়াগোর সাথে তাদের যে চুক্তির ও সমঝোতা হয়েছে তার লংঘন বলে অভিহিত করে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ