সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

গ্রিন রোডে ভবনে হঠাৎ বিস্ফোরণ, ৪ শ্রমিক দগ্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গ্রিন রোডে একটি ভবনের নিচতলায় হঠাৎ বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধ শ্রমিকদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

রোববার সকাল ৯টা ৪০ মিনিটের দিকে ডক্টরস চেম্বার নামে ভবনের আরটেক্স শোরুমে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

জানা যায়, ভবনটির চারতলায় কমফোর্ট জেনারেল হাসপাতালের। এর নিচতলায় আরটেক্স শোরুমে ডেকোরেশনের কাজ করছিলেন চার শ্রমিক। এ সময় হঠাৎ বিস্ফোরণের ঘটনা ঘটে।

শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বিস্ফোরণে নাকি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এমনটি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। এ সময় চার শ্রমিক দগ্ধ হন।

দগ্ধরা হলেন- রাশেদ (৩৫), ফয়েজ (৩০), সুজন (১৯) ও লতিফ (২০)। তরিকুল নামে এক কলেজছাত্র তাদের উদ্ধার করে বেলা সাড়ে ১০টার দিকে ঢামেকে নিয়ে আসেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, দগ্ধদের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ