সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের কাতারে গ্যাস কারখানায় ভয়াবহ বিস্ফোরণে আহত ৫৪, নিখোঁজ ১৮

আজও চলবে নুসরাত হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার বাদী মাহমুদুল হাসান নোমানের আংশিক সাক্ষ্যগ্রহণ গত ২৭ জুন অনুষ্ঠিত হয়েছে।

সেদিনের কর্মদিবস শেষ হয়ে যাওয়ায় ৯ জন আসামি পক্ষের জেরা শেষে আজ রোববার বাদীসহ নুসরাতের দুই সহপাঠীর পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন আদালত।

এর আগে গত বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে সাক্ষ্য প্রদান ও বাদির সঙ্গে আসামি পক্ষের আইনজীবীদের জেরা চলে।

মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট শাহজাহান সাজু বলেন, আদালতে বাদী মাহমুদুল হাসান নোমানের আংশিক সাক্ষ্যগ্রহণ করেন আদালত। পরে বাদীকে আসামী পক্ষের ৯ আইনজীবী জেরা করেন। বাকি সাক্ষ্যগ্রহণ ও জেরার দিন ৩০ জুন ধার্য করেন।

তিনি আরও বলেন, আইনজীবীর মাধ্যমে সব আসামি জামিন আবেদন করলে আদালত পরবর্তী ৩০ জুন তারিখে জামিন শুনানির দিন ধার্য করেন।

এর আগে ২০ জুন আদালত নুসরাতের বড় ভাই ও মামলার বাদী মাহমুদুল নোমান, নুসরাতের দুই সহপাঠী নিশাত সুলতানা ও নাসরিন সুলতানা ফুর্তিকে সাক্ষ্যগ্রহণের জন্য তলব করেন। আজ তারা সাক্ষ্য দিবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ