বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

‘অভিনেত্রি নুসরাত মঙ্গলসূত্র, কপালে সিঁদুর পরে ইসলাম অবমাননা করেছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

ভারতের বসিরহাটের তৃণমূল কংগ্রেসের এমপি নুসরত জাহান একজন মুসলিম হয়ে সংসদে মঙ্গলসূত্র, কপালে সিঁদুর পরে উপস্থিত হয়েছেন। এতে ভারতের কয়েকজন আলেম নিন্দ জানান। তারা বলেন যে, নুসরাত ইসলাম ও মুসলিমদের অবমাননা করেছেন।

দ্যা টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা যায়, গতকাল শনিবার আলেমের বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন নুসরাত। তিনি বলেছেন, ধর্ম বিশ্বাস অন্তরে থাকলেই হয়। মঙ্গলসূত্র, কপালে সিঁদুর পরলেই ধর্ম অবমাননা হয় না।

এদিকে উত্তর প্রদেশের শাইখুল হিন্দ মাদরাসার প্রধান উপপরিচালক মুফতি আসাদ কাজমি বলেছেন, তিনি একজন অমুসলিমকে বিবাহ করেছেন এটাও ইসলামের বিধিবিধান পরিপন্থি। একজন মুসলমান শুধু মুসলমানকেই বিয়ে করতে পারেন। নুসরাতের এমন কাজ ইসলামে কখনই গ্রহণযোগ্য নয়। হতে পারেন না।

তিনি আরো বলেন, নুসরাত একজন অভিনেত্রী। অভিনেত্রীরা ধর্মের অনুশাসন মানেন না, যা ইচ্ছা তাই করে বেড়ান। সেটিই তিনি সংসদে করে দেখালেন। মুসলিম নারী হয়ে তিনি সংসদে সিঁদুর ও মঙ্গলসূত্র পরে এসেছিলেন। মুসলিম হয়ে এগুলো উচিৎ নয়।

কয়েকটি পত্রিকা দেওবন্দের কথা প্রচার করে বলছেন, নুসরাতের বিরুদ্ধে দেওবন্দ ফতোয়া দিয়েছে। বিষয়টি এমন নয়। গণমাধ্যগুলো খুঁজে দেখা গেছে দেওবন্দের শাইখুল হিন্দ মাদরাসা থেকে নুসরাতের এমন কাজের নিন্দা করা হয়েছে। অনেক পত্রিকা এটিকেই দেওবন্দ বলে মনে করে নিউজ প্রচার করছেন। দেওবন্দ এ বিষয়ে ফতোয়া না দিলেও ভারতের কয়েকজন আলেম নুসরাতের এমন জঘণ্ন কর্মকাণ্ডের নিন্দা করেছেন।

উল্লেখ্য, ২২ জুন তুরস্কের বোদরুম শহরে জৈন ধর্মের অনুসারী নিখিল জৈনকে বিয়ে করেন নুসরাত। ২৩ জুন কলকাতায় ফিরেই দুদিন পর নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে শপথ নেন তিনি।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া
-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ