সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক ভরিতে স্বর্ণের দাম বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা  অটোরিকশায় চার্জ দিতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

১৫ কেজি স্বর্ণ কুড়িয়ে পেয়ে ফেরত দিলেন বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুবাইয়ে আবারো বাংলাদেশি পরিচ্ছন্নতাকর্মীর সততায় মুগ্ধ স্থানীয় প্রশাসন। দুবাইপ্রবাসী বাংলাদেশি তাহের আলী মকবুল কুড়িয়ে পাওয়া ১৫ কেজি ওজনের স্বর্ণ ফেরত দিয়েছেন।

শনিবার (২৯ জুন) এ জন্য দুবাইয়ের সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) খুশি হয়ে তাকে সম্মাননাস্বরূপ প্রশংসাপত্র প্রদান করে।

জানা গেছে, প্রবাসী বাংলাদেশি তাহের আলী মকবুল দুবাইয়ের আল সাবখা পার্কিং এলাকায় পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করেন। সম্প্রতি নিজের কর্মস্থলে একটি ব্যাগভর্তি ১৫ কেজি ওজনের স্বর্ণ কুড়িয়ে পান তিনি। যা বাংলাদেশি মুদ্রায় ১৬ কোটি টাকারও বেশি। বিষয়টি তিনি দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষকে জানান এবং ওই স্বর্ণভর্তি ব্যাগ আরটিএর অধিদপ্তরে জমা দেন।

আরটিএর মহাপরিচালক ও নির্বাহী পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাতর আল তায়ের এক টুইটের মাধ্যমে বলেন, তাহের আলী মকবুল সততার দৃষ্টান্ত তৈরি করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ