বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

রিফাত হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া ৩ জন রিমান্ডে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বরগুনায় প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফ হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া তিন আসামিকে রিমান্ডে নেয়া হয়েছে।

গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাসেল এ আদেশ দেন।

তিনজনের মধ্যে চন্দন ও হাসানের ৭ দিন ও নাজমুল হাসানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এর আগে সকালে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ন কবির ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

এর প্রেক্ষিতে আদালতের বিচারক বিকাল সাড়ে ৫টার দিকে এজহারভুক্ত আসামি চন্দন ও মো. হাসানের ৭ দিন করে ও অজ্ঞাতনামা আসামি নাজমুল আহসানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ন কবির রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আদালতের কাছে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেক আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করি। আদালতের বিচারক দুই জনের ৭ দিন ও ১ জনের ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছেন।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ