বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

‘যুব সমাজের চারিত্রিক অধঃপতনে প্রচলিত সমাজব্যবস্থা দায়ী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) রিফাত শরীফ হত্যাসহ সকল হত্যাকারীদের বিচার দাবি করে বলেন, যুব সমাজের চরিত্র অধঃপতনের কারণ প্রচলিত জাহেলী সমাজ ব্যবস্থা।
একের পর এক দিবালোকে মানুষ হত্যার প্রকৃত কারণ হল, ইতিপূর্বে ঘটে যাওয়া হত্যার বিচার না হওয়া। এভাবে কোন স্বাধীন সভ্য রাষ্ট্র চলতে পারে না।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, যতগুলো খুন, ধর্ষণসহ বড় ধরণের অপরাধ সংঘঠিত হচ্ছে, তার সাথে কোনো না কোনো ভাবে ক্ষমতাসীনরা জড়িত। সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় আইন শৃঙ্খলার পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই, তাই একের পর এক হত্যাকান্ড ঘটে চলছে।

আজ ২৯ জুন শনিবার জাতীয় প্রেসক্লাব সংলগ্ন বিএমএ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের "জেলা দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, দেশের কয়েক কোটি যুবক বেকারত্বের অভিশাপে নিমজ্জিত তবুও সরকার চলতি অর্থ বাজেটে যুবকদের বেকারত্ব দূরীকরণে দৃশ্যমান কোনো বাজেট পরিকল্পনায় আনেনি। তাছাড়া বিগত দিনের বাজেট পর্যালোচনায় দেখা যায়, বাজেটের যৎসামান্যই আলোর মুখ দেখতে পায়।

পীর সাহেব চরমোনাই তার বক্তব্যে বলেন, যুবসমাজ আজ খুন, ধর্ষণ, মাদক সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে, এভাবে একটি সমাজ, রাষ্ট্র চলতে পারেনা। তাই এসব পথ হারা যুবকদেরকে সত্যের সন্ধান দেওয়ার দায়িত্ব ইসলামী যুব আন্দোলনকে নিতে হবে।

কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান-এর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের পরিচালনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রোগ্রামে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগীতায় বিশ্বচ্যাম্পিয়ন, হাফেজ সাইফুর রহমান ত্বকী ও তার উস্তাদ হাফেজ নেছার আহমেদ আন নাছিরীকে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে পীর সাহেব চরমোনাই সম্মাননা প্রদান করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ