বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

নারায়ণগঞ্জে ছাত্রী ধর্ষণ মামলায় দুই শিক্ষকের রিমান্ড মঞ্জুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীদের যৌন নির্যাতন ও ধর্ষণের মামলায় শিক্ষক আশরাফুল আরিফের তিনদিন ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শনিবার বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আহমেদ হুমায়ূন কবীর এই রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, নারায়ণঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অক্সফোর্ড হাইস্কুলে নানা কৌশলে ওই ছাত্রীদের ফাঁদে ফেলে শিক্ষক আশরাফুল শারীরিক সম্পর্ক করে এর ভিডিওচিত্র ধারণ করেন। এরপর সেটি দেখিয়ে ওই ছাত্রীদের মায়েদের জিম্মি করে তাদের সঙ্গেও একইভাবে যৌনাচার এবং মোটা অংকের টাকা আদায় করেন।

বৃহস্পতিবার সকালে তারা স্কুলে গিয়ে অভিযুক্ত শিক্ষক আশরাফুল আরিফের মোবাইল ফোনে বিভিন্ন ছাত্রীর সঙ্গে যৌন মিলনের ছবি দেখে তাকে গণপিটুনি দেন। পরে র‌্যাব ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত শিক্ষক আশরাফুল আরিফ ও স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জুলফিকারকে আটক করে।

নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন উর রশিদ দুই শিক্ষকের রিমান্ড মঞ্জুরের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ