শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

প্রেমিকার ঘরের জানালায় প্রেমিকের ঝুলন্ত লাশ, আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রেম করায় মোবাইল ফোনে ডেকে নিয়ে সিরাজগঞ্জ পৌর এলাকায় মাহমুদ হাসান মানা (১৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে বলে অভিযাগ উঠেছে। এ ঘটনায় পুলিশ ছানোয়ার হোসেন, মনোয়ার হোসেন ও শাওন ইসলাম ইভাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।

শুক্রবার সকাল ১১টায় সিরাজগঞ্জ পৌর এলাকার একডালা ধোপাবাড়ি মহল্লার সানোয়ার হোসেনের বাড়ির জানালা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মাহমুদ হাসান মানা একডালা ধোপাবাড়ি মহল্লার ছবদের আলী ভূট্টোর ছেলে।

নিহতের বড় ভাই মারুফ শেখ বলেন, আমার ছোট ভাই মাহমুদ হাসানের সাথে পার্শ্ববর্তী সানোয়ার হোসেনের মেয়ে শাওন ইসলাম ইভার প্রায় ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক। এ নিয়ে ইভার পরিবার হাসানকে একাধিকবার মারধর করে।

বৃহস্পতিবার রাতে মোবাইল ফোনে মানাকে ডেকে নিয়ে যায় ইভা। সকালে ইভার ঘরের পেছনের জানালায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নিহতের বাবা ছবদের আলী ভূট্টো বলেন, আমার ছেলেকে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। আমি হত্যকারীদের আইনের মাধ্যমে সঠিক বিচার চাই। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি মোহাম্মদ দাউদ জানান, এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে মরহেদ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ