সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে বেসরকারি মেডিক্যাল কলেজের এক ছাত্রীসহ ২জন নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন ওই বাসের অন্তত ১০ যাত্রী।

বৃহস্পতিবার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কুমিল্লা নগরীর মুরাদপুর এলাকার আবু আল মামুনের মেয়ে আনিকা আক্তার তাহসিন (২২) ও জেলার বুড়িচং উপজেলার মিথিলাপুর গ্রামের মৃত সফিকুর রহমানের মেয়ে রৌশন আরা (৫০)।

হাইওয়ে পুলিশ জানা যায়, বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুমিল্লা অভিমুখী রয়েল পরিবহনের একটি যাত্রীবাহী বাস দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জের টামটা এলাকায় আসার পর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি ডোবায় পড়ে যায়। এ সময় বাসে থাকা অন্তত ১২জন যাত্রী আহত হন।

আহতদের উদ্ধার করে স্থানীয় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পর চিকিৎসক ২ নারী যাত্রীকে মৃত ঘোষণা করেন।

সন্ধ্যায় ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মুহা. মনিরুল ইসলাম জানান, নিহত আনিকা আক্তার তাহসিন কুমিল্লা ‘সেন্ট্রাল মেডিক্যাল কলেজ’ এর ছাত্রী। এছাড়া আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ