শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

সুবর্ণচরে ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু বাহিনী প্রধান নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নোয়াখালীর সুবর্ণচরের চরজাব্বার ইউনিয়নের পশ্চিম চরজাব্বারের কাঞ্চন বাজারে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জলদস্যু ফকির বাহিনীর প্রধান ফকির বাতাইন্যা (৪২) নিহত হয়েছেন।

এ ঘটনায় দুই র‌্যাব সদস্য আহত হন। ঘটনাস্থল থেকে গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। নিহতের বিরুদ্ধে হত্যাসহ একাধিক মামলা রয়েছে বলে র‌্যাবের দাবি।

রোববার দিবাগত রাত ৪টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফকির বাতাইন্যা লক্ষীপুর জেলার রামগতির টুমচরের মোস্তফা বাইন্যার ছেলে।

র‌্যাব-১১ সিপিসি-৩ লক্ষীপুর ক্যাম্পের উপ-পরিদর্শক সাগর জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে র‌্যাব সদস্যরা সোমবার রাত ৪টার সময় কাঞ্চন বাজারের পাশে জলদুস্যু ফকির বাহিনীর প্রধান ফকির বাতাইন্যাকে গ্রেফতার করতে যায়।

তখন তার বাড়িতে প্রবেশ করার আগেই র‌্যাবের উপস্থিতি টের পেয়ে যান বাতাইন্যা। র‌্যাবের ওপর তার লোকজন গুলি চালায়। প্রায় ১৫ মিনিট উভয়পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় র‌্যাবের দুই সদস্যের গায়ে বুলেট প্রুপ জ্যাকেট থাকার পরও তারা আহত হন।

একপর্যায়ে গোলাগুলি থেমে গেলে তার ঘর তল্লাশি করা হয়। তখন ফকির বাতাইন্যর গুলিবিদ্ধি দেহ পড়ে থাকতে দেখা যায়। পরে তাকে স্থানীয় চরজাব্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ