বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনা: ১২টি বগি উদ্ধার, ৫টির কাজ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মৌলভীবাজারের কুলাউড়ায় দুর্ঘটনা কবলিত উপবন এক্সপ্রেসের ১৭টি বগির মধ্যে ১২টি বগি উদ্ধার করা হয়েছে। তবে লাইনচ্যুত মূল পাঁচটি বগি উদ্ধারে কাজ শুরু করেছে রেলওয়ের প্রকৌশল ও ট্রাফিক বিভাগ।

সোমবার (২৪ জুন) সকাল সাড়ে ৬টায় ট্রেনের ৫টি বগি উদ্ধার করে কুলাউড়া স্টেশনে নিয়ে আসা হয়। এর আগে রাতেই উপবনের সামনের ৭টি বগি যাত্রীদের নিয়ে ঢাকা পৌঁছায়।

সরেজমিনে দেখা যায়, ঢাকাগামী উপবন এক্সপ্রেস ট্রেনটির এক্সট্রা ৩, ড, ঢ,ণ ও ত বগি লাইনচ্যুত রয়েছে। বগিগুলো উদ্ধারে কাজ করছে রেলওয়ের প্রকৌশল ও ট্রাফিক বিভাগ। তবে বগি উদ্ধার করলেও রেললাইন স্বাভাবিক করতে কত সময় লাগবে তা বলা সম্ভব নয় বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

বাংলাদেশ রেলওয়ের সিলেট জোনের ট্রাফিক ইনচার্জ নুরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর রাতেই ৭টি বগিকে ঢাকায় পাঠানো হয়। পরে সকালে উদ্ধারকারী একটি ট্রেন এসে আরো পাঁচটি বগি উদ্ধার করে কুলাউড়া স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে।

দুর্ঘটনায় পতিত মূল ৫টি বগির মধ্যে ২টি বগি লাইনচ্যুত হয়ে খালের মধ্যে ছিটকে পড়েছে। আর ৩টি বগি লাইনচ্যুত হয়ে রেললাইন বেঁকে গেছে। বগিগুলোও ভেঙে মুচড়ে গেছে। সেগুলোকে উদ্ধার করতে সময় লাগবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ