বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখায় ১৬ ফার্মেসিকে ৩০ লাখ টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর গ্রীণ রোডে অভিযান চালিয়ে ১৬টি ফার্মেসিকে ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ওষুধ প্রশাসন অধিদপ্তর ও র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের চালানো এ অভিযানে ১০টি ফার্মেসি থেকে মেয়াদোত্তীর্ণ ২৫ লাখ টাকার ওষুধও জব্দ করা হয়।

১৪ জন কর্মকর্তার সমন্বয়ে এ অভিযান বৃহস্পতিবার পরিচালিত হলেও শনিবার রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এতে অভিযানে ১৬ ফার্মেসির অন্য ৬টি থেকে আনরেজিস্টার্ড ওষুধ জব্দ করা হয়।

সম্প্রতি ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের এক সেমিনারে ‘শতকরা ৯৩ ভাগ ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি হচ্ছে’ বলে উল্লেখ করা হয়। এ খবর গণমাধ্যমে প্রকাশের পর স্বাস্থ্যখাতের এমন অবস্থা নিয়ে তোলপাড় শুরু হয়।

এরপরই ‘নকল, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধে’ অভিযানে নামে ওষুধ প্রশাসন অধিদপ্তর। এর অংশ হিসেবে বৃহস্পতিবার র‌্যাব নিয়ে যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ বিষয়ে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান বলেন, ওষুধের মেয়াদোত্তীর্ণ হওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা।

কিন্তু সে ওষুধ বিক্রি করা অপরাধ। নিয়ম হলো, মেয়াদোত্তীর্ণ ওষুধ ‘বিক্রয়ের জন্য নয়’ লিখে নির্দিষ্ট একটি কনটেইনারের পৃথক স্থানে সরিয়ে রাখা।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ