সোমবার, ২২ জুন ২০২৬ ।। ৮ আষাঢ় ১৪৩৩ ।। ৭ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরীফাতুন্নিছা মহিলা মাদরাসার বার্ষিক পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত ‘দেশের ২০ লাখ কওমি শিক্ষার্থী বাজেট বৈষম্যের শিকার’  রাজধানীতে চলন্ত বাইকে ইট নিক্ষেপে আহত সাজিদ মারা গেছেন ফেনীতে নূরানী বোর্ডের প্রথম পর্যায়ের ষান্মাসিক জোড় অনুষ্ঠিত সন্ধ্যার মধ্যে ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা মক্কায় প্রদর্শিত হচ্ছে ১৪৫ বছরের পুরোনো ঐতিহাসিক মার্বেল ফলক ‘বাংলাদেশ-মালয়েশিয়া মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা এগিয়ে নিতে সম্মত’  মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মহারাষ্ট্রের মুসলিমরা ‘নতুন কুঁড়ি’ জাতীয় হিফজুল কুরআন ও সিরাত প্রতিযোগিতা ২৬ জুন কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ প্রবাসীর মৃত্যুতে জমিয়ত সভাপতির শোক

মিয়ানমারের রাখাইনে ইন্টারনেট সেবা বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিয়ানমারের পশ্চিমাঞ্চলে জাতিগত বিদ্রোহীদের দমনে সেনা অভিযানের মুখে রাখাইন রাজ্যে ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়েছে সরকার।

স্থানীয় সময় শনিবার দেশটির একটি প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠান টেলিনর গ্রুপের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমে এই খবর প্রকাশ পেয়েছে।

দেশটির পরিবহণ ও যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশেই সব প্রযুক্তি প্রতিষ্ঠানের ইন্টারনেট সেবা শুক্রবার রাত থেকেই সাময়িক বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে টেলিনর গ্রুপ।

রাখাইনে স্থানীয় বিদ্রোহীদের সঙ্গে সেনাবাহিনীর লড়াইয়কে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। অবৈধ কার্যত্রমে নিয়ন্ত্রণের সময় ইন্টারনেটের মাধ্যমে যাতে শান্তি বিঘ্ন না হয় সেজন্যই এমন পদক্ষেপ নেয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। শুক্রবার একেবারে বন্ধ হওয়ার আগে ইন্টারনেটের গতি দুদিন কম ছিল।

২০১৭ সালে রাখাইনে সেনাবাহিনী রোহিঙ্গা মুসলিম নিধন অভিযানে নামে ধর্ষণ, হত্যা, অগ্নিসংযোগ থেকে রেহাই পেতে এ পর্যন্ত সাত লাখ ৩০ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ