বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

বিশ্বযুদ্ধের আশঙ্কা মাহাথিরের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা আরেকটি বিশ্বযুদ্ধের দিকে মোর নিতে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ।

গতকাল শনিবার টিভি উপস্থাপিকার এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মাহাতির মোহাম্মদ বলেন, এই উত্তেজনা যুক্তরাষ্ট্রের সৃষ্টি। প্রথমে ইরানের সাথে একটি পারমানবিক চুক্তি করলো। পরে তারা চুক্তি থেকে নিজেদের সরিয়ে নিয়ে উপসাগরে একাধিক জাহাজ পাঠালো। এভাবে ইচ্ছকৃতভাবে ইরান যুক্তরাষ্ট্রকে উত্তেজিত করছে।

মালায়েশিয়ার জনপ্রিয় এ প্রধানমন্ত্রী মনে করেন, চলমান এসব ঘটনার প্রেক্ষিতে দু’দেশ যদি যুদ্ধে জড়িয়ে যায় তখন এ যুদ্ধ শুধু এই দু’দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি তখন বিশ্বযুদ্ধে রুপ নিবে।

এ যুদ্ধে যে সমস্ত দেশ পারমানবিক অস্ত্রের দামামা দেখতে অপ্রস্তুত সেসব দেশকেও এ যুদ্ধে ব্যবহার করা হবে।

বৃহস্পতিবার মার্কিন গোয়েন্দা ড্রোন তেহরানের আকাশসীমায় প্রবেশ করলে গুলি করে ভূপাতিত করে ইরান। এ ঘটনার জেরে ইরানের বিরুদ্ধে হামলার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোলান্ড ট্রাম্প।

তবে শেষমেষ সিদ্ধান্ত বদল করে নেন মার্কিন প্রেসিডেন্ট। আর এ নিয়েই দু’দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সূত্র: সিএনবিসি

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ