বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

দেশ সেরা ‘প্রধান শিক্ষক’ নির্বাচিত হলেন শাহনাজ কবীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের সেরা ‘প্রধান শিক্ষক’ নির্বাচিত হয়েছেন কিশোরগঞ্জ শহরের এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শাহনাজ কবীর।

গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদফতর তাকে দেশের সেরা ‘প্রধান শিক্ষক’ হিসাবে নির্বাচিত করে।

আগামী ২৬ জুন আনুষ্ঠানিকভাবে শাহনাজ কবীরকে পুরস্কৃত করা হবে বলে জানা যায়।

কিশোরগঞ্জ সদর উপজেলা পর্যায়ে ও পরে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন শাহনাজ কবীর।

এর পর ময়মনসিংহ অঞ্চলের সেরা প্রধান শিক্ষক নির্বাচিত হন। সে গৌরব অর্জনের পর জাতীয় পর্যায়ের বাছাইয়ে নাম লেখান তিনি।

শাহনাজ কবীরের তত্ত্বাবধানে এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাধ্যমিক পরীক্ষায় বেশ সুনাম অর্জন করে আসছে।

দেশের সেরা ‘প্রধান শিক্ষক’ হিসাবে নির্বাচিত হওয়ার বিষয়ে মোবাইল ফোনে শাহনাজ কবীর যুগান্তরকে বলেন, ‘আমার এ অর্জন একক কোনো কৃতিত্ব নয়। বিদ্যালয়ের সব শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের ভালোবাসা এবং সহকর্মীদের সহযোগিতায় আমি এ সাফল্য অর্জন করেছি। ’

তিনি জানান, যোগদানের পর থেকেই এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, পারস্পারিক সহযোগিতা ও পড়াশোনায় আগ্রহ দেখে অভিভূত হন। এ বিদ্যালয়কে আরও এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয়ী হয়ে ওঠেন।

এসএসসি পরীক্ষায় বিদ্যাপীঠটি বরারই ভালো করে আসছে জানিয়ে শাহনাজ কবীর বলেন, ‘আমি প্রধান শিক্ষকের দায়িত্ব নেয়ার পর ২০১২ ও ২০১৩ সালে টানা দুইবার এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কিশোরগঞ্জ জেলার সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। এই বিদ্যালয় একদিন দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করবে সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’

উল্লেখ্য, ২০০৬ সালের ৬ মার্চ এসভি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করেন শাহনাজ কবীর। পরবর্তীতে পদোন্নতি পেয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হন । ২০১০ সালে বিদ্যালয়টির প্রধান শিক্ষক হন তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ