শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ।। ২ শ্রাবণ ১৪৩৩ ।। ৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মসজিদের ভেতরে বিএনপি, বারান্দায় জামায়াতের জুমা আদায়! মাদক প্রতিরোধে চাহিদা ও যোগান—উভয়ই নির্মূল করতে হবে: পীর সাহেব চরমোনাই অপরিকল্পিত নগরায়ণ থেকে নগরবাসীকে মুক্তি দিন: ইসলামী আন্দোলন কওমি শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় নিরাপদ পথ নিশ্চিত করুন বিকেএমের স্থায়ী স্বেচ্ছাসেবকদের বিশেষ প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত ‘দুর্দিন এলে আবারও মুসলিম লীগের মাওলানা ফজলুর রহমানের সহযোগিতা লাগবে’ বর্ষায় ঘরের ভ্যাপসা গন্ধ দূর করার প্রাকৃতিক উপায় সাত দলকে নিয়ে বৈঠকে কী বার্তা দিলো হেফাজত খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার আহ্বান জানালেন তেহরানের ইমাম বন্যা দুর্গতদের পাশে হেফাজতে ইসলাম, ত্রাণ ও নগদ অর্থ বিতরণ

'বন্দুকযুদ্ধে' নিহত দুই ভাই, এলাকায় মিষ্টি বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৭) সঙ্গে বন্দুকযুদ্ধে জাফর আহমদ (৫০) ও তার ভাই খলিল আহমদ (৪৫) নিহত হয়েছেন। র‌্যাব বলছে, নিহতরা ডাকাত দলের সদস্য।

শুক্রবার (২১ জুন) দুপুরে উপজেলার সরল ইউনিয়নের ২নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহতরা এলাকার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

ঘটনাস্থল থেকে র‍্যাব একটি বিদেশি পিস্তলসহ ৮টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও রাম দা উদ্ধার করেছে।

র‍্যাব-৭ এর এএসপি মো. তারেক বলেন, গোপন সংবাদে র‌্যাব বেলা ১২টার দিকে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছোঁড়ে।

এতে ঘটনাস্থলে ডাকাত দুই ভাই জাফর ও খলিল মারা যান। জাফরের বিরুদ্ধে অস্ত্র, খুন, ধর্ষণ, বলাৎকার ও ডাকাতিসহ ৩৩টি মামলা রয়েছে। খলিলের বিরুদ্ধে ৮টি মামলা রয়েছে।

র‌্যাবের হাতে এই দুই ভাই নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে এলাকায় মিষ্টি বিতরণ করেছে সাধারণ মানুষ।

স্থানীয়রা জানান, জাফর ও খলিল দুর্ধর্ষ ডাকাত। তারা বিভিন্ন এলাকায় ডাকাতি করেন। এলাকার মানুষও তাদের কর্মকাণ্ডে চরম বিরক্ত।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ