মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা-৪ জোনের পরামর্শ সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম:তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ঢাকা ৪নং জোন (লালবাগ, চকবাজার, কামরাঙ্গীরচর, কেরাণীগঞ্জ, বংশাল ও কোতয়ালী) এর ঈদ পরবর্তী পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (২১ জুন) সকাল ৮টায় কামরাঙ্গীরচর ছাতা মসজিদে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতির বক্তব্যে খতমে নবুওয়ত বাংলাদেশ-ঢাকা-৪ নং জোন সভাপতি ও হাফেজ্জী রহ. এর নাতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বলেছেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে অস্বীকারকারী কাদিয়ানী সম্প্রদায় বিশ্বের সর্বস্তরের ওলামায়ে কেরামের ফতোয়া অনুযায়ী অমুসলিম ও কাফের। কাদিয়ানীদেরকে কাফের মনে না করলে, তারাও কাফের। নবীর দুশমন কাদিয়ানীরা ও তাদের সমর্থনকারীরা আল্লাহর আযাব গজব থেকে রেহাই পাবে না।

সভায় বক্তব্য রাখেন, নায়েবে আমীর মাওলানা মুজীবুর রহমান হামিদী, মুফতি জসীমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুফতি মীর শামসুদ্দীন বড়াইলী, দফতর সম্পাদক মুফতি আ ফ ম আকরাম হুসাইন, অর্থ সম্পাদক মুফতি হাবীবুর রহমান, মুফতি আখতারুজ্জামান, মাওলানা আব্দুর রহমান ফরিদাবাদী, জনাব মুহা রাশেদুল ইসলাম ও মাওলানা ইলিয়াস প্রমুখ।

সভায় কাদিয়ানীদের কুফরি আকীদা সম্বলিত দলীল-প্রমাণ ভিত্তিক বই-পুস্তক ও লিফলেট তৈরির ও তা সকল ধর্মপ্রাণ মুসলমানদের নিকট পৌছানোর পরিকল্পনা গ্রহণ করা হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ