শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

রোহিঙ্গাদের জন্য ১ কোটি ৮০ লাখ ইউরো দেবে ইইউ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় দেওয়া স্থানীয়দের জীবনে স্থিতিশীলতা আনতে কক্সবাজার জেলার জন্য ১ কোটি ৮০ লাখ ইউরো সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

আজ বৃহস্পতিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। এর আগে বাংলাদেশে রোহিঙ্গা ও তাদের আশ্রয় দেয়া স্থানীয়দের সহায়তায় ইউনিসেফকে ২ কোটি ৪৮ লাখ ইউরো সহায়তা দিয়েছে ইইউ।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইইউ-এর সহায়তায় ইউনিসেফের ৩ বছর মেয়াদি প্রকল্পে ২ লাখ ৮৮ হাজার শিশু ও পরিবার উপকৃত হবে। এ প্রকল্পে পুষ্টি, পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি, শিক্ষা এবং শিশু সুরক্ষায় গুরুত্ব দেওয়া হবে।

বাংলাদেশে ইউনিসেফের প্রতিনিধি তোমো হোজুমি বলেন, ‘রোহিঙ্গা ও বাংলাদেশি শিশু, কিশোর-কিশোরী ও তাদের পরিবারের স্থিতিশীলতা নিশ্চিত করতে সহায়তা করবে এই প্রকল্প।’

বাংলাদেশে ইইউ’র রাষ্ট্রদূত রেন্সজে তিরিংক জানান, কক্সবাজারের ২৩ লাখ মানুষের প্রায় ৩৩ শতাংশ দারিদ্র্যসীমার নিচে বাস করে। প্রাথমিক শিক্ষা সমাপ্তির হার ৫৫।

১৮ বছর হওয়ার আগেই অর্ধেকের বেশি মেয়ের বিয়ে হয়ে যায়। শিশুশ্রমে জড়িত প্রায় ৫০ হাজার শিশু। প্রতি দুটি শিশুর একটি খর্বাকৃতির হচ্ছে। এছাড়া মৌসুমী বৃষ্টিপাতের কারণে ঘূর্ণিঝড়, বন্যা ও ভূমিধসের মতো প্রাকৃতিক দুর্যোগ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাবজনিত কারণে কক্সবাজার অন্যতম ঝুঁকিপূর্ণ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ