বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

কুমিল্লায় পানিতে ডুবে মাওলানা মাজহারের ২ ছেলের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কুমিল্লার লাকসামে ডোবার পানিতে ডুবে আবদুল্লাহ বোরহান (৬) ও আবদুল্লাহ রায়হান (৪) নামে দুই সহোদরের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (২০ জুন) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতদের পিতা মুফতি মাওলানা মাজহারুল ইসলাম বলেন, ‘আমি জোহরের নামাজ পড়াতে মসজিদে যাওয়ার পর স্ত্রী নাছরিন আক্তার ঘরে নামাজ পড়ছিলেন। এ সময় বোরহান ও রায়হান খেলার ছলে ঘরের পাশে ডোবার পাড়ে যায়। নামাজ শেষে নাছরিন আক্তার তাদের না দেখে বিভিন্ন দিকে খোঁজা-খুঁজি করতে থাকে।

এক পর্যায়ে স্থানীয়রা ডোবার পাড়ে তাদের জুতা দেখে পানিতে নেমে তল্লাশি চালিয়ে দুজনকে উদ্ধার করে লাকসাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।’

নিহত আবদুল্লাহ বোরহান লাকসাম আল-আমিন ইন্সটিটিউটের প্রথম শ্রেণির ছাত্র ছিলেন।

উল্লেখ্য, গত দেড়মাস পূর্বে মাওলানা মাজহারুল ইসলামের বড় ছেলে মো. ফারহান উদ্দিন (১২) মাদরাসায় যাওয়ার পথে নিখোঁজ হয়। পরপর তিন সন্তানকে হারিয়ে শোকে কাতর পিতা-মাতা ও আত্মীয়-স্বজনরা। পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ