বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

ব্রাডফোড শাখা আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলনের প্রস্তুতি সভা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ ব্রাডফোড শাখা বৃটেন এর উদ্যোগে আগামী ২১ জুলাই আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আজ বুধবার (১৯ জুন) সম্মেলনকে সফল করার জন্য মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত ব্রাডফোড শাখার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

ব্রাডফোড শাখা খতমে নবুওয়ত সহ সভাপতি ও জামিয়া খাতামুন্নাবিয়্যিন লন্ডনের মহাপরিচালক মুফতি সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি আল্লামা নুরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা নুরুল ইসলাম বলেন, কুখ্যাত গোলাম কাদিয়ানীর অনুসারীরা শুধুমাত্র মুসলমানদের শত্রু নয়। তারা বিশ্ব, শান্তি ও মানবতার প্রকাশ্য দুশমন। বিশ্বের শান্তিপ্রিয় প্রতিটি মানুষের উচিত তাদের বয়কট করা।

তাই তিনি বৃটেনের সকল মুসলমানকে আগামি ২১ জুলাই অনুষ্ঠিতব্য খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল ও কাদিয়ানীদের ব্যাপারে বিশ্ববাসীকে সচেতন করার আহ্বান জানান।

ব্রাডফোর্ড শাখা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাডফোর্ড শাখা সহ সভাপতি ও ব্রাডফোর্ড তাওক্কুলিয়া জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল জলিল। উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক হাফেজ জালাল, কারী আব্দুল জলিল, মাওলানা শামসুল হকসহ অর্ধশত উলামায়ে কেরাম।

বক্তারা কাদিয়ানীদের ঈমানবিধ্বংশি অপততপরতা বন্ধে অবিলম্বে কাদিয়ানিদের সরকারিভাবে অমুসলিম সংখ্যালঘু ঘোষণার জন্য বাংলাদেশ সরকারের প্রতি দাবি জানান। তার পাশাপাশি আগামী ২১ জুলাইয়ের খতমে নবুওয়ত মহাসম্মেলন সফল করে কাদিয়ানীদের বিরুদ্বে দুর্বার আন্দোলন গড়ে তুলতে বৃটেনে অবস্থানরত সকল মুসলমান প্রতি আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ