বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১০ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’ নেত্রকোণা জেলা কমিটি গঠন সম্পন্ন সিঙ্গাপুর থেকে ১ হাজার ৩৫৬ কোটি টাকায় ২ কার্গো এলএনজি কিনছে সরকার দাবি না মানলে অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক ঘেরাওয়ের হুঁশিয়ারি কোরআনের আয়াতের ব্যাখ্যা নিয়ে সংসদে উত্তাপ খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফনে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান ইসলামী ব্যাংকের এমডি নিয়োগে মনোনয়ন চূড়ান্ত: অর্থমন্ত্রী দেশ চলে ভালোবাসা ও সম্প্রীতিতে, ঘৃণায় নয়: মাওলানা আরশাদ মাদানী বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম, ২ সপ্তাহের মধ্যে সর্বনিম্নে আরজাবাদে ছাত্র জমিয়তের নির্বাচিত দায়িত্বশীলদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত শায়খে চরমোনাইর বিরুদ্ধে মামলা প্রত্যাহার না হলে দেশব্যাপী বিক্ষোভের ডাক

লাখো অভিবাসীকে দেশছাড়া করার হুমকি ট্রাম্পের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুনরায় নির্বাচন করার আনুষ্ঠানিক ঘোষণার প্রাক্কালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশে অবৈধভাবে বসবাসরত লাখো মানুষকে বের করে দেয়ার হুমকি দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।

গতকাল সোমবার রাতে এক জোড়া টুইটে ট্রাম্প বলেন, ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট যুক্তরাষ্ট্রে বেআইনিভাবে প্রবেশ করা লাখো অবৈধ বহিরাগতকে অপসারণের প্রক্রিয়া আগামী সপ্তাহে শুরু করতে পারে। যত দ্রুত এসেছিল তত দ্রুত তাদের অপসারণ করা হবে।

প্রশাসনের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করে ট্রাম্পের টুইটের ব্যাখ্যা সম্পর্কে বলেন, এ কার্যক্রমে ১০ লাখের অধিক মানুষের ওপর নজর দেয়া হবে। তাদের বিষয়ে ফেডারেল আদালত চূড়ান্ত বিতাড়ন আদেশ দিয়েছে, কিন্তু তারা দেশে অবাধে রয়ে গেছেন।

অভিযান চালানোর আগে যুক্তরাষ্ট্রে তা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ঘোষণা দেয়া অস্বাভাবিক ঘটনা। ট্রাম্প প্রশাসনের কেউ কেউ মনে করেন যে গণ-গ্রেপ্তারের মতো শক্তি প্রদর্শন করা হলে তা যারা যুক্তরাষ্ট্রে আসার চিন্তা করছেন তাদের গতিরোধ করবে ও বার্তা দেবে।

সোমবার মেক্সিকোর একজন সিনিয়র কর্মকর্তা জানান, তিন সপ্তাহ আগে প্রতিদিন প্রায় ৪,২০০ অভিবাসী যুক্তরাষ্ট্র সীমান্তে হাজির হতেন। এখন তা কমে প্রায় ২,৬০০ হয়েছে।

ট্রাম্পের ২০১৬ সালের নির্বাচনী প্রচারণায় মূল বিষয় ছিল অভিবাসন। ২০২০ সালের প্রচারণাতেও তিনি এতে জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ